Tuesday April 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ০১:১০ PM

জাতীয় মৎস্য পদক-২০২৬' এর মনোনয়ন প্রস্তাব আহবান।

কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ২৩-০২-২০২৬ আর্কাইভ তারিখ: ২৫-০২-২০২৯

উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মৎস্য সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে গৌরবময় ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরুপ প্রতি বছর জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়ে থাকে। 'জাতীয় মৎস্য পদক নীতিমালা, ২০২৬ অনুসারে ২০২৫ খ্রিস্টাব্দকে (জানুয়ারি-ডিসেম্বর) ভিত্তি বছর ধরে এবছরের মৎস্য পদক প্রদান করা হবে। পুরষ্কার প্রদানের ক্ষেত্রসমুহ হলো-

১. মাছের গুণগতমানের রেণু পোনা উৎপাদন।

২. দেশীয় প্রজাতির ছোট মাছ উৎপাদন।

৩. কার্প জাতীয় মাছ/ পাঙ্গাস/ তেলাপিয়া। কই/কুচিয়া/ সিবাস/ মিল্ক ফিশ/ নোনা টেংরা উৎপাদন।

৪. গলদা/ বাগদা/ দেশীয় অন্য প্রজাতির চিংড়ির PL (Post Larve) উৎপাদন।

৫. ক্রাবলেট/ স্পেট/গলদা/ বাগদা / দেশীয় প্রজাতির চিংড়ি। কাঁকড়া। ঝিনুক উৎপাদন।

৬. মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি/কাঁকড়া/ কুচিয়া/ ঝিনুক/ শামুক রপ্তানি/ মৎস্যখাদ্য বা মৎস্যখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান।

৭. মৎস্যসম্পদ উন্নয়ন ও সামুদ্রিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় ব্যাক্তি/প্রতিষ্ঠান/সমবায় সমিতি/গণমাধ্যম/মৎস্য সংক্রান্ত সমাজভিত্তিকি সংগঠনের অবদান/সমগ্র কর্মজীবনের অবদান/প্রযুক্তি উদ্ভাবন (গবেষক/গবেষণা প্রতিষ্ঠান/শিক্ষা প্রতিষ্ঠান/সংস্থা)।

৮. মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন এবং সম্প্রসারণে প্রান্তিক জনগোষ্ঠী/ নারী উদ্যেক্তা/ যুব উদ্যোক্তা এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা/ কর্মচারির অবদান।

এমতাবস্থায়, শালিখা উপজেলাধীন আগ্রহী মৎস্যচাষী/ব্যাক্তি/সমিতি/গণমাধ্যম/সংগঠন/গবেষক/প্রতিষ্ঠান/সংস্থাকে প্রযোজ্য ফর্মটি (সংযুক্ত) সঠিকভাবে পুরনপূর্বক ০৩ মার্চ, ২০২৬ তারিখের মধ্যে অত্র দপ্তরে জমা প্রদান করার জন্য অনুরোধ করা হলো।

সংযুক্তিঃ

১। আবেদন ফর্ম

২। আবেদন ফর্ম পুরনের নির্দেশাবলী

ফাইল ১

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ১

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন