Tuesday May 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৮ মে, ২০২৬ এ ০২:৫৬ PM

বিজ্ঞপ্তি

কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ১৮-০৫-২০২৬ আর্কাইভ তারিখ: ০১-১২-২০২৬

এতদ্বারা মাগুরা জেলাস্থ শালিখা উপজেলার 07 (সাত) টি ইউনিয়নের (প্রকল্পের নীতিমালা অনুযায়ী) প্রকৃত মৎস্যচাষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযূক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প(৩য় পর্যায়) এর আওতায় সীমিত সংখ্যক প্রদর্শনী পুকুরের জন্য উপকরণ সহায়তা প্রদান করা হবে। উক্ত প্রদর্শনী পাওয়ার জন্য 10-15 শতক আয়তন বিশিষ্ট মাছ চাষের জন্য আদর্শ পুকুর মালিকদের নিকট থেকে নিম্নস্বাক্ষরকারী বরাবর আগামী 01/০6/২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে সাদা কাগজে দরখাস্ত আহবান করা যাচ্ছে। 04/০6/২০২৬ খ্রিঃ তারিখের পর আর কোন আবেদন পত্র গ্রহন করা হবে না। আবেদন প্রাপ্তির পর ‘উপজেলা মৎস্যচাষ ব্যবস্থাপনা কমিটি’ কর্তৃক প্রকল্পের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই ও পুকুর পরিদর্শন পূর্বক প্রদর্শনী প্রাপ্তির জন্য চাষী নির্ধারণ করা হবে। প্রদর্শনী প্রাপ্ত মৎস্য চাষীকে তার নিকটবর্তী অন্য ০৪ (চার) জন বন্ধুচাষীর তালিকা সরবরাহ করতে হবে যাদের 10-15 শতক পুকুর আছে। তাদেরকে শুধুমাত্র প্রশিক্ষন প্রদান করা হবে কিন্তু কোন উপকরন সহায়তা প্রদান করা হবে না। প্রকল্পের নীতিমালা অনুযায়ী 40% নারীদের সম্পৃক্ত করা হবে। সাদা কাগজে দরখাস্ত এর সাথে জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে।📎 বিজ্ঞপ্তি 2026.pdf

ফাইল ১

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ১

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন